বন্ধ করুন
দেশে সাড়ে পাঁচ মাসে হামে ৯৮৬ জনের মৃত্যু, আক্রান্ত ১.৮০ লাখ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

দেশে সাড়ে পাঁচ মাসে হামে ৯৮৬ জনের মৃত্যু, আক্রান্ত ১.৮০ লাখ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
দেশে সাড়ে পাঁচ মাসে হামে ৯৮৬ জনের মৃত্যু, আক্রান্ত ১.৮০ লাখ
দেশে সাড়ে পাঁচ মাসে হামে ৯৮৬ জনের মৃত্যু, আক্রান্ত ১.৮০ লাখ
Featured Image

দেশে গত সাড়ে পাঁচ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৮৮৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৭৫ জনে।

এই সময়ে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষার মাধ্যমে ১৯ হাজার ৫২৭ জনের হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৬৪ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় আরও ৮০ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।