বন্ধ করুন
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন গ্রেফতার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন গ্রেফতার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন গ্রেফতার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন গ্রেফতার
Featured Image

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে সাহাবুদ্দিন আহমেদ সাবু (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত সাহাবুদ্দিন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি সাইদুল ইসলাম জানান, ২০২৪ সালের ২২ আগস্ট আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।