বন্ধ করুন
সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
Featured Image

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩:৩০ ঘটিকায় সাভার ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সালাইমান ফকির সুমন; বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ অয়েল মিলের স্বত্ত্বাধিকারী মোঃ আমিনুল ইসলাম লাব্বু; ধল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আল আমিন মেম্বার; নামবাজার ডালপট্টির বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুল হাকিম; কাঠপট্টির বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম চাঁন এবং নামবাজার ফার্ণিচার পট্টির সভাপতি মোঃ আব্দুল বারেক। ​সাইফুল ফকিরের আয়োজনে এবং মাসুম রব্বানীর সঞ্চালনায় উক্ত প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সমর্থকেরা উৎসুক পরিবেশে অংশগ্রহণ করেন।