বন্ধ করুন
শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ১৭ জন জীবিত উদ্ধার; পুড়েছে ১২ মোটরসাইকেল ও প্রাইভেটকার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ১৭ জন জীবিত উদ্ধার; পুড়েছে ১২ মোটরসাইকেল ও প্রাইভেটকার

আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ১৭ জন জীবিত উদ্ধার; পুড়েছে ১২ মোটরসাইকেল ও প্রাইভেটকার
শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ১৭ জন জীবিত উদ্ধার; পুড়েছে ১২ মোটরসাইকেল ও প্রাইভেটকার
Featured Image

শরীয়তপুর শহরের নূর হোটেল ইন্টারন্যাশনাল নামে একটি ছয়তলা আবাসিক হোটেলের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের বিভিন্ন তলায় আটকা পড়া ১৭ জনকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নূর হোটেল ইন্টারন্যাশনালের নিচতলার পার্কিং এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পার্কিংয়ে থাকা প্রাইভেটকারসহ ১২টি মোটরসাইকেল পুড়ে যায়।

এদিকে আগুনের ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থান করা ১৭ জন নিরাপত্তার জন্য ছাদে উঠে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ছাদে আটকা পড়া ১৭ জনকে নিরাপদে উদ্ধার করেন।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শংকর বিশ্বাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের বিভিন্ন তলায় আটকা পড়া ১৭ জনকে নিরাপদে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিচতলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভয়াবহ এই ঘটনায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।