বন্ধ করুন
পথচারীকে বাঁচাতে গিয়ে শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পথচারীকে বাঁচাতে গিয়ে শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

মোঃ জাহাঙ্গীর আলম
মোঃ জাহাঙ্গীর আলম বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
পথচারীকে বাঁচাতে গিয়ে শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি
পথচারীকে বাঁচাতে গিয়ে শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি
Featured Image

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী একটি সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কিচক এলাকায় এক নারী পথচারী হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী, তাঁর স্ত্রী এবং পথচারী ফিরোজা বেগম আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।