বন্ধ করুন
নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও প্রস্তুতি সভা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও প্রস্তুতি সভা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও প্রস্তুতি সভা
নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও প্রস্তুতি সভা
Featured Image

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গত বুধবার নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এ সভার আয়োজন করে।

যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলাইমান ভূঁইয়া।

প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. সুকমল বড়ুয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের পর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন এবং ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বিজয়ের পর দায়িত্ব নিয়ে সুশাসন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছেন।

সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমানের ঘোষণা এবং বহুদলীয় রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে আধুনিক বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছিল। সেই রাষ্ট্রচিন্তা ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিচ্ছেন। সভায় নিয়াজ আহমেদ জুয়েল, সৈয়দ মুরাদুল হাসান রেজা, জাকির এইচ চৌধুরী, সায়েদুল হক, ডা. শামীম দেওয়ানসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।