চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার পর হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, মরদেহ উদ্ধারের সময় বাসায় অন্য কেউ ছিলেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।