বন্ধ করুন
চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
Featured Image

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারে অসুস্থ হওয়ার পর তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার হয়ে গত ৩১ জুলাই তিনি কারাগারে বন্দি হয়েছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নুর ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।