বন্ধ করুন
সাদুল্লাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাদুল্লাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সাদুল্লাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা
সাদুল্লাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা
Featured Image

গাইবান্ধার সাদুল্লাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামে সীমানা নিয়ে বিরোধের প্রেক্ষিতে স্থানীয় মোহাম্মদ আলী ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে প্রতিবেশী রেশমা বেগম এই মামলাটি দায়ের করেন।

এরই প্রতিবাদে খামার দশলিয়া আলীম মাদ্রাসা সংলগ্ন পাকা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্যসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে,পুলিশ ঘটনার সঠিক তদন্ত না করে পক্ষপাতিত্বের মাধ্যমে গভীর রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রে'প্তার করে।

মামলার কারণে নিষ্পাপ ব্যক্তিদের দিন কাটাতে হয়েছে জেলহাজতে। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে,বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং নিরপেক্ষ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন  দাখিল করা হবে।