বন্ধ করুন
ক্যানসার জয়: সূরা আর-রহমানের অলৌকিক শক্তি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ক্যানসার জয়: সূরা আর-রহমানের অলৌকিক শক্তি


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ক্যানসার জয়: সূরা আর-রহমানের অলৌকিক শক্তি
ক্যানসার জয়: সূরা আর-রহমানের অলৌকিক শক্তি
Featured Image

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময় নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত ও প্রার্থনা তাকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নওমান ইজাজ জানান, রোগ শনাক্ত হওয়ার পর তার বন্ধু গোহর বাট নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতের পরামর্শ দেন। এরপর তিনি নিয়মিত এই সূরা পড়া শুরু করেন। অভিনেতার ভাষ্য, কেমোথেরাপি শুরুর আগে চিকিৎসকেরা পরীক্ষা করে দ্বিতীয় টিউমারটি আর খুঁজে পাননি। এই ঘটনাকে তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে দেখেন। নওমান ইজাজ বলেন, সূরা আর-রহমান তিলাওয়াত তার জন্য গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে ওঠে। এরপর থেকে তিনি প্রতিদিন নিয়মিত এই সূরা তিলাওয়াত করছেন বলেও জানান।

তবে ক্যানসার চিকিৎসায় তিলাওয়াত বা প্রার্থনা মানসিক স্বস্তি ও আধ্যাত্মিক শক্তি দিতে পারে, কিন্তু ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও প্রমাণভিত্তিক চিকিৎসা গুরুত্বপূর্ণ। পাকিস্তানের নাটক ও চলচ্চিত্রের অন্যতম পরিচিত অভিনেতা নওমান ইজাজ। ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ ও ‘রকিব সে’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। ‘রামচাঁদ পাকিস্তানি’ ও ‘ভিরসা’ চলচ্চিত্রেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।নওমান ইজাজের এই ক্যানসার জয় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার গল্প তার ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।