বন্ধ করুন
সিন্দুরিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে তদারকি জোরদার।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সিন্দুরিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে তদারকি জোরদার।

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধিঃ সাভার
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সিন্দুরিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে তদারকি জোরদার।
সিন্দুরিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে তদারকি জোরদার।
Featured Image

ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫৫টি পরিবারের জন্য চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীরা নির্ধারিত মূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার সুযোগ পাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং উপকারভোগীদের প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি অব্যাহত রয়েছে। উপকারভোগীদের কয়েকজন জানান, চাল বিতরণের সময়সূচি সম্পর্কে আরও কার্যকরভাবে প্রচার করা হলে সবাই সময়মতো চাল সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে মাইকিংসহ স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সেলিম রেজা জানান, গত ২৭ আগস্ট তিনি ডিলার আলমগীর হোসেনের গোডাউন পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেখানে ৫৫৫ বস্তা চাল পাওয়া যায়। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত সময়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং সঠিকভাবে বিতরণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির সুফল সিন্দুরিয়া এলাকার ৫৫৫টি উপকারভোগী পরিবার যথাযথভাবে পাবেন।