বন্ধ করুন
সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ, উন্নয়নের প্রতিশ্রুতি কিরণের
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ, উন্নয়নের প্রতিশ্রুতি কিরণের


আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ, উন্নয়নের প্রতিশ্রুতি কিরণের
সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ, উন্নয়নের প্রতিশ্রুতি কিরণের
Featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি সখিপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরণ বলেন, নড়িয়া ও সখিপুরবাসীর জন্য প্রতি মাসে একটি করে সুখবর দেওয়ার চেষ্টা করবেন তিনি। দলের নেতাকর্মীদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে মাদকমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। 

দীর্ঘ ৩৫ বছর পর জনগণ তাঁকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা সংসদে তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করতে চান।

কিরণ বলেন, নড়িয়া ও সখিপুরের রাস্তাঘাটের উন্নয়ন, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। আগামী তিন বছরের মধ্যে নড়িয়া-সখিপুরকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

আগামী মাস থেকেই উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমানভাবে শুরু করার কথাও জানান তিনি।

তিনি বলেন, স্থানীয় জনগণ তাঁকে ‘সোনার কিরণ’ নামে অভিহিত করেছেন। জনগণের পাশে থেকে তিনি ‘সোনার কিরণ’ হিসেবে কাজ করে যেতে চান। 

এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস. এম. হামিদ সরদার, সদস্যসচিব মুজারুল ইসলাম সরদার, যুগ্ম আহ্বায়ক মানিক উদ্দিন বকাউল, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজিব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সদস্যসচিব ইমরান হোসেন বাবু বকাউল, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাত মাহমুদ সরদার ও তোফাজ্জল সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সখিপুর থানা মহিলা দলের আহ্বায়ক মুন্নি হাবিবা, মহিলা দলের নেত্রী ঝর্ণা সরকারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালি ও সমাবেশে অংশ নেন।

র‍্যালি ও সমাবেশকে ঘিরে সখিপুর বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।