বন্ধ করুন
মায়ের জন্মদিনে সাজেক যাওয়া হলো না, ডেঙ্গুতে প্রাণ গেল হিয়ার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মায়ের জন্মদিনে সাজেক যাওয়া হলো না, ডেঙ্গুতে প্রাণ গেল হিয়ার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
মায়ের জন্মদিনে সাজেক যাওয়া হলো না, ডেঙ্গুতে প্রাণ গেল হিয়ার
মায়ের জন্মদিনে সাজেক যাওয়া হলো না, ডেঙ্গুতে প্রাণ গেল হিয়ার
Featured Image

ডেঙ্গু কেড়ে নিয়েছে আট বছরের ছোট্ট খায়রাতুন হিয়ার প্রাণ। আগামী ১৮ সেপ্টেম্বর হিয়ার মায়ের জন্মদিন উপলক্ষে সাজেক যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। মায়ের জন্য কেক ও নিজেই হাতে বার্থডে কার্ড বানিয়েছিল হিয়া। বাবা তাদের দুজনের জন্য ম্যাচিং করেও জামা কিনে দিয়েছিলেন। কিন্তু ডেঙ্গুর কারণে সেই সাজেক ভ্রমণ আর মায়ের জন্মদিন উদযাপন করা হলো না। গত সপ্তাহে প্রথমে মা শাহিনা মনা ও তার পরের দিন হিয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়। প্রথমে তাদের আগারগাঁও লায়ন্স হাসপাতালে ভর্তি করা হয়। হিয়ার অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। হিয়ার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তার প্রিয় বন্ধু সুহায়লা জাইমা। সে বন্ধুর মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়ে। হিয়ার বাবা খোকন মেয়ের শোকে পাথর হয়ে গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে এবং তিনি একটি সরকারি দপ্তরে চাকরি করেন।