বন্ধ করুন
রানা প্লাজা নির্মাণ দুর্নীতি মামলার যুক্তিতর্ক ৬ অক্টোবর
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


রানা প্লাজা নির্মাণ দুর্নীতি মামলার যুক্তিতর্ক ৬ অক্টোবর


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
রানা প্লাজা নির্মাণ দুর্নীতি মামলার যুক্তিতর্ক ৬ অক্টোবর
রানা প্লাজা নির্মাণ দুর্নীতি মামলার যুক্তিতর্ক ৬ অক্টোবর
Featured Image

ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট জনের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। আজ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবীর নতুন এই দিন ধার্য করেন। আজ এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও আদালত তা থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের এই তারিখ নির্ধারণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর ইশতিয়াক আহমেদ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন। এই মর্মান্তিক ঘটনার পরপরই ভবন নির্মাণে দুর্নীতির অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম।

তদন্তে সোহেল রানাই ভবনের মূল দেখভালকারী হিসেবে প্রমাণিত হওয়ায় তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক সোহেল রানা ও বাবা-মাসহ ১৮ জনকে আসামি করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৭ সালের ২১ মে রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং আটজনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। বিচার চলাকালে মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।