রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে সংশ্লিষ্ট অপরাধে মোট ১৯টি মামলা দায়ের করা হয়।
অভিযান চলাকালে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের তথ্যে তিনি জানান, মিরপুর বিভাগে সর্বাধিক ১৩৩ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মতিঝিলে ৫৬ জন, ওয়ারীতে ৫০ জন, উত্তরায় ৫০ জন, লালবাগে ৩৬ জন, রমনায় ৩২ জন, গুলশানে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।