বন্ধ করুন
ঢাকা হজ কাফেলার কর্মশালা: প্রস্তুতি ও করণীয়
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ঢাকা হজ কাফেলার কর্মশালা: প্রস্তুতি ও করণীয়


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ঢাকা হজ কাফেলার কর্মশালা: প্রস্তুতি ও করণীয়
ঢাকা হজ কাফেলার কর্মশালা: প্রস্তুতি ও করণীয়
Featured Image

আসন্ন ২০২৭ সালের পবিত্র হজের প্রস্তুতি এবং ২০২৬ সালে হজ পালনকারী হাজিদের হজ-পরবর্তী করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা হজ কাফেলা (হজ লাইসেন্স নং-৭০৮), ব্রিটনিয়া এভিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রায় চার শতাধিক হাজি অংশগ্রহণ করেন। শনিবার ২৯ আগস্ট রাজধানীর নয়া পল্টনে জোনাকি কনভেনশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ২০২৭ সালের পবিত্র হজকে সামনে রেখে হাজিদের প্রয়োজনীয় প্রস্তুতি, হজ পালনের বিভিন্ন দিক, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে কুরআন ও সুন্নাহর আলোকে কীভাবে সঠিকভাবে হজের প্রস্তুতি গ্রহণ করা যায় এবং হজের গুরুত্বপূর্ণ আমল ও বিধিবিধান কীভাবে যথাযথভাবে পালন করা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া ২০২৬ সালে হজ পালন করে আসা হাজিদের হজ-পরবর্তী জীবন নিয়েও বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মামুনুল হক এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান সাহেব। আরও উপস্থিত ছিলেন ঢাকা হজ কাফেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল। এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে হাজিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী ২০২৬ সালের হজযাত্রীরা তাদের হজের অভিজ্ঞতা, মূল্যবান মতামত ও ফিডব্যাক তুলে ধরেন। আয়োজকরা জানান, শুধু হজ পালনের জন্য হাজিদের প্রস্তুত করাই নয়; বরং হজের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে হজ-পরবর্তী জীবনকে সুন্দরভাবে পরিচালনা করাই এর অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত হাজিরা কর্মশালার আয়োজন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনায় সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।