বন্ধ করুন
মার্কিন তুলা আমদানিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কটনপোর্ট’ চালু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


মার্কিন তুলা আমদানিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কটনপোর্ট’ চালু


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
মার্কিন তুলা আমদানিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কটনপোর্ট’ চালু
মার্কিন তুলা আমদানিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কটনপোর্ট’ চালু
Featured Image

মার্কিন বাজারে শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাক রফতানি বৃদ্ধি এবং স্থানীয় স্পিনিং মিলগুলোর জন্য তুলার ন্যায্য মূল্য নিশ্চিত করতে দেশে প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার ‘কটনপোর্ট’ চালু করেছে আমেরিবাংলা করপোরেশন। বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান। দুই বছর প্রযুক্তিগত উন্নয়নের পর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে সংগৃহীত ৮২ টন তুলার প্রস্তাব নিয়ে প্ল্যাটফর্মটি সরাসরি কার্যক্রম শুরু করেছে।

সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা পরিচালিত এই ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে পরিবর্তনশীল মূল্যের সুবিধা, যেখানে ক্রেতা অফার গ্রহণ না করা পর্যন্ত প্রতিদিন দর ধারাবাহিকভাবে কমবে। এছাড়া কন্টেইনারভিত্তিক বিক্রির কারণে ছোট ও মাঝারি মিলগুলো সরাসরি কেনার সুযোগ পাবে এবং তালিকাভুক্ত সব চালান চট্টগ্রাম বন্দর হয়ে সরাসরি ক্রেতার গুদামে পৌঁছে দেওয়া হবে। পুরো সরবরাহ ব্যবস্থাটি ‘অল আমেরিকান কটন’ সনদ ও ইউএস কাস্টমসের সমর্থন দ্বারা সুরক্ষিত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিবাংলা করপোরেশনের সিইও আসওয়ার রহমান জানান, প্ল্যাটফর্মটি মধ্যস্বত্বভোগীদের বাধামুক্ত হওয়ায় স্থানীয় ক্রেতারা দর-কষাকষির সুযোগ পাবেন এবং দীর্ঘদিনের বাজার একচেটিয়াত্ব দূর হবে। ইতোমধ্যে ৩০টির বেশি স্পিনিং মিল সরাসরি মার্কিন তুলা কেনার আগ্রহ প্রকাশ করেছে। তিনি আশা প্রকাশ করেন, আমেরিকান কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা কেনার মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে।

প্ল্যাটফর্মটি ২০২৬ সালে প্রতি মাসে ১০টি কন্টেইনার দিয়ে ট্রায়াল পরিচালনা করবে এবং ২০২৮ সালের মধ্যে প্রতি মাসে ১ হাজার ৬০০টি কন্টেইনার বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়া প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানের ১০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা। অনুষ্ঠানে টেক্সটাইল ও বাণিজ্য খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।