বন্ধ করুন
আইফোন কিনতে সন্তান বিক্রির অভিযোগ: বাবা আটক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আইফোন কিনতে সন্তান বিক্রির অভিযোগ: বাবা আটক

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
আইফোন কিনতে সন্তান বিক্রির অভিযোগ: বাবা আটক
আইফোন কিনতে সন্তান বিক্রির অভিযোগ: বাবা আটক
Featured Image

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুসন্তানকে বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার অভিযোগে বাবা মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় ইমরানের সঙ্গে মারুফ রাজমিস্ত্রির কাজ করতেন এবং সেই সুবাদে ইমরানের কাছেই শিশুটিকে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িত ইমরান হোসেনকেও থানায় আনার প্রক্রিয়া চলছে।

অভিযোগ অনুযায়ী, এক লাখ টাকার বিনিময়ে ইমরান হোসেনের কাছে লিখিতভাবে শিশুটিকে বিক্রি করেছিলেন মারুফ। পরে ওই টাকা ও পুরোনো আইফোনের সঙ্গে আরও কিছু অর্থ যোগ করে তিনি একটি নতুন আইফোন কেনেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে শিশুটিকে গলাচিপার চর কাজল এলাকা থেকে উদ্ধারে অভিযান চলছে।