বন্ধ করুন
কাপ্তাই হ্রদের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

কাপ্তাই হ্রদের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
কাপ্তাই হ্রদের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি
কাপ্তাই হ্রদের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি
Featured Image

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শনিবার রাত ১০টার দিকে ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার এই প্রস্তুতি গ্রহণ করা হয়।

এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে বলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

এর আগে গত জুলাই মাসেও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল। এবারও হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে এই পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।