বন্ধ করুন
​ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় সাভারে চ্যারিটি কনসার্ট: উঠলো ১৭ লাখ টাকা।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


​ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় সাভারে চ্যারিটি কনসার্ট: উঠলো ১৭ লাখ টাকা।


মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ প্রিন্ট:
​ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় সাভারে চ্যারিটি কনসার্ট: উঠলো ১৭ লাখ টাকা।
​ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় সাভারে চ্যারিটি কনসার্ট: উঠলো ১৭ লাখ টাকা।
Featured Image

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাভারের বাসিন্দা আশরাফ জামানের চিকিৎসার তহবিল সংগ্রহের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক মানবিক চ্যারিটি কনসার্ট। এতে আশরাফ জামানের চিকিৎসার সহায়তায় মোট ১৭ লাখ টাকা অনুদান সংগৃহীত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় সাভারের ভারাপুর মাঠে এই কনসার্টের আয়োজন করা হয়।

​ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মো. খোরশেদ আলমের উদ্যোগে এবং 'থানা রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি' ও 'রেস্তোরাঁ মালিক সমিতি (সাভার উপজেলা শাখা)'-এর সার্বিক সহযোগিতায় এই মানবিক আয়োজনটি সম্পন্ন হয়।আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দীন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. বদিউজ্জামান এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক ভিপি মো. আশরাফ খান, সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহমান, সাভার সরকারি কলেজের সাবেক প্রচার সম্পাদক মো. জহিরউদ্দীন সীমান, সাবেক ভিপি মো. মহসিন, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসানউল্লাহসহ স্থানীয় বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। কনসার্টটির পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আলোকুর রহমান, দেলোয়ার হোসেন মাদবর, ইমন ইসলাম, সোহেল আলাম, কেনেডী জন ও শেকর লিটন। ​মানবিক এই চ্যারিটি কনসার্টে সংগীত পরিবেশন করেন সাভারের জনপ্রিয় স্থানীয় শিল্পী এবং ব্যান্ড 'কিল দ্য স্ট্যাটিক'। আয়োজকরা জানান, এটি কেবল কোনো বিনোদনমূলক অনুষ্ঠান ছিল না, বরং অসুস্থ এক ভাইয়ের জীবন বাঁচানোর আকুল আবেদন ও আন্তরিক চেষ্টা। ​অনুষ্ঠান শেষে উদ্যোক্তা মো. খোরশেদ আলম স্বতঃস্ফূর্তভাবে সাড়ে ১৭ লাখ টাকার এই অনুদান তহবিলে অংশ নেওয়ায় সাভারবাসীকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি ক্যান্সারে আক্রান্ত আশরাফ জামানের চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে আরও বেশি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত আহ্বান জানান।