আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ঐতিহ্যবাহী এই পৌরসভার যোগ্য, পরিচ্ছন্ন ও গণমানুষের নেতা হিসেবে সাভার ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বারবার নির্বাচিত সাভার পৌর ৩নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলমকেই মূল কান্ডারী দেখতে চান স্থানীয় জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা। এই তরুণ ও সার্বিক রাজনৈতিক প্রত্যাশাকে কেন্দ্র করে এক জোরালো মতামত ব্যক্ত করেছেন সাভার পৌর যুবদলের অন্যতম উদীয়মান ও জনপ্রিয় নেতা মোহাম্মদ সেলিম। আজ এক একাত্মতা ও সমর্থন বার্তায় যুবদল নেতা মোঃ সেলিম বলেন, "সাভার পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও বাসযোগ্য প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য লায়ন খোরশেদ আলমের মতো একজন অভিজ্ঞ, সৎ ও শিক্ষাবান্ধব নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি দীর্ঘদিন ধরে সাভারের আপামর জনগণের পাশে থেকে রাজপথের সংগ্রামে এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি আরও উল্লেখ করেন, সাভার পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, সড়ক সংস্কার এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে মাদকমুক্ত আধুনিক সাভার গঠনে খোরশেদ আলমের সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। সাধারণ মানুষের সাথে তার নিবিড় মেলবন্ধন ও সততার কারণে পৌরবাসী ইতোমধ্যে তাকে তাদের আস্থা ও ভরসার প্রতীক মনে করছেন। পৌর যুবদলের এই নেতা আশা প্রকাশ করে বলেন, আগামী পৌর নির্বাচনে দলীয় তৃণমূলের প্রত্যাশা এবং পৌরবাসীর গণদাবিকে সম্মান জানিয়ে লায়ন খোরশেদ আলমকে সাভার পৌরসভার সেবক হিসেবে দেখার জন্য সর্বস্তরের যুবসমাজ ও নাগরিকবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছে।