বলিউড অভিনেত্রী দিয়া মির্জা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। নব্বই দশকের শেষ লগ্নে পা রাখা এই অভিনেত্রী দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। অনুরাগ বসুর ‘তুমসা নাহি দেখা’ সিনেমায় অভিনয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি নিজের নানা অনুভূতির কথা প্রকাশ করেন।
সিনেমার ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’ গানের দৃশ্যে পারফর্ম করার অভিজ্ঞতা প্রসঙ্গে দিয়া জানান, এটি একজন নারী হিসেবে তার করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। রক্ষণশীল পরিবারে বড় হওয়া দিয়ার নিজের শরীর নিয়ে তখন তেমন আত্মবিশ্বাস ছিল না। তবে সেটের সবাই তাকে নিরাপদ বোধ করানোর কারণে তিনি সেই বাধা অতিক্রম করতে পেরেছিলেন।
কোডগ্রাফার বৈভাবী মার্চেন্ট এবং শুটিংয়ের সঙ্গে জড়িত সবার সহযোগিতার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, শত শত মানুষের সামনে কাজ করলেও চরিত্রের সত্য প্রকাশই তার কাছে প্রধান হয়ে উঠেছিল। এই সাহসী দৃশ্য ও চরিত্র তার ভেতরের পূর্বধারণা ঝেড়ে ফেলে তাকে অভিনয়ে আরও পূর্ণতা এনে দিয়েছে।