বন্ধ করুন
পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত


মোঃ হোসেন
মোঃ হোসেন উপজেলা প্রতিনিধিঃ সিতাকুন্ড,চট্টগ্রাম
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ প্রিন্ট:
পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
Featured Image চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ছুটির দিনসহ প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধুস্বজন নিয়ে এখানে ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থী। তবে পর্যটকদের বাড়তি চাপের সঙ্গে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাট সড়কে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

শুক্রবার বিকেলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এলাকায় গিয়ে দেখা যায়, পর্যটকদের ভিড় বেড়েছে। সৈকতের আশপাশে দুই শতাধিক সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে রাখা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে রিজার্ভ সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলে করে পরিবার নিয়ে সৈকতে আসছেন।

পর্যটকদের অভিযোগ, মহাসড়ক থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের দূরত্ব তুলনামূলক কম হলেও সরু সড়কের কারণে যানজট তৈরি হচ্ছে। এতে অল্প দূরত্ব অতিক্রম করতেও দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বিশেষ করে গরমের মধ্যে যানজটে আটকে থেকে নারী, শিশু ও বয়স্ক পর্যটকদের দুর্ভোগ বাড়ছে।

পরিবার নিয়ে ঘুরতে আসা প্রবাসী নুরুল আলম বলেন, “দীর্ঘদিন প্রবাসে থাকায় পরিবার-পরিজন নিয়ে ঘোরার সুযোগ খুব একটা হয় না। দেশে এসে শুক্রবারের ছুটিতে সবাইকে নিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি। জায়গাটি খুবই ভালো লেগেছে। তবে রাস্তায় যানজট থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।”

ফেনী থেকে ঘুরতে আসা পর্যটক আব্দুল সাত্তার বলেন, “ছুটির সময় সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতও বেশ ভালো লেগেছে। বিশেষ করে গুপ্তছড়া ফেরিঘাট চালু হওয়ায় এখন মোটরসাইকেল নিয়ে আসা এবং সন্দ্বীপের দিকে যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। তবে সড়কটি প্রশস্ত করা হলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে।”

পরিবার নিয়ে আসা স্কুলশিক্ষক মোতালেব বলেন, “বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে অনেক পর্যটক আসেন। কিন্তু সড়কটি তুলনামূলক সরু হওয়ায় যানজট তৈরি হয়। গরমের মধ্যে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়, যা পর্যটকদের জন্য খুবই বিরক্তিকর।”

তিনি আরও বলেন, “মহাসড়ক থেকে বাঁশবাড়িয়া সৈকতের পথ স্বাভাবিকভাবে অল্প সময়ের। কিন্তু যানজটের কারণে কখনো কখনো দেড় ঘণ্টারও বেশি সময় লেগে যায়। তাই পর্যটকদের দুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত প্রশস্ত করা প্রয়োজন।”

যেভাবে যাবেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া বাজারে পৌঁছাতে হবে। এরপর বাঁশবাড়িয়া বাজার থেকে সিএনজি অটোরিকশা রিজার্ভ অথবা লোকাল পরিবহনে সমুদ্র সৈকতের দিকে যাওয়া যায়। সিএনজি স্ট্যান্ড থেকে সৈকত পর্যন্ত প্রায় দুই থেকে তিন মিনিট হাঁটলেই সমুদ্র সৈকতে পৌঁছানো যায়।

পর্যটকদের মতে, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে হলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণ জরুরি। এতে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।