বন্ধ করুন
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ ইকোলাইটের
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ ইকোলাইটের


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ প্রিন্ট:
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ ইকোলাইটের
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ ইকোলাইটের
Featured Image

দেশের রফতানি পণ্য বহুমুখীকরণে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চলমান উদ্যোগে নতুন মাত্রা যোগ হচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ এলইডি পণ্য উৎপাদন শিল্প স্থাপনে ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ইকোলাইট (প্রাইভেট) লিমিটেড। প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইটসহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করবে এবং এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করা হবে। প্রকল্পটি ৩০৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেপজা কমপ্লেক্সে বেপজা ও ইকোলাইট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং ইকোলাইটের ব্যবস্থাপনা পরিচালক মো: সোলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন। ইকোলাইটের বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান তৈরি পোশাক খাতের বাইরে পণ্য উৎপাদনে বিনিয়োগের উদ্যোগ নেয়া এবং বাংলাদেশের রফতানিমুখী শিল্পভিত্তির বহুমুখীকরণে অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রচলিত রফতানি পণ্যের বাইরে বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বেপজা তার পণ্য সম্ভারকে বৈচিত্র্যময় করার জন্য কাজ করছে। এলইডি পণ্যের অন্তর্ভুক্তি বেপজার পণ্য ও রফতানি বহুমুখীকরণের চলমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে। বেপজা জানায়, প্রকল্পটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের নতুন সুযোগ সৃষ্টি করবে। একইসাথে এটি বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইকোলাইটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।