বন্ধ করুন
ব্রেন টিউমারে আক্রান্ত ছোট্ট হিয়ামনির জীবন অনিশ্চিত, উন্নত চিকিৎসার জন্য সহায়তা কামনা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট্ট হিয়ামনির জীবন অনিশ্চিত, উন্নত চিকিৎসার জন্য সহায়তা কামনা

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ প্রিন্ট:
ব্রেন টিউমারে আক্রান্ত ছোট্ট হিয়ামনির জীবন অনিশ্চিত, উন্নত চিকিৎসার জন্য সহায়তা কামনা
ব্রেন টিউমারে আক্রান্ত ছোট্ট হিয়ামনির জীবন অনিশ্চিত, উন্নত চিকিৎসার জন্য সহায়তা কামনা
Featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরি মহন্ত ও বিউটি রানী দম্পতির মেয়ে হিয়ামনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি জটিল এই রোগে আক্রান্ত শিশুটির উন্নত চিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, রংপুরে চিকিৎসা করানোর পর চিকিৎসকরা হিয়ামনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

হিয়ামনির বাবা হরি মহন্ত উপজেলা পরিষদের রেজিস্ট্রি অফিসের পাশে ছোট একটি চায়ের দোকান পরিচালনা করে কোনোরকমে সংসার চালান। সীমিত আয়ের এই মানুষটিকে সংসারের দৈনন্দিন খরচের পাশাপাশি মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে এখন অসহায় অবস্থায় পড়তে হয়েছে।

শুধু চিকিৎসার ব্যয় নয়, পরিবারটির বসতঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ঘরের বেড়ার বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং চালেও রয়েছে নানা সমস্যা। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই অসুস্থ হিয়ামনিকে নিয়ে দিন কাটাচ্ছে পরিবারটি।

হিয়ামনির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং পরিবারটির জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হয়ে উঠতে পারে বড় আশার কারণ। হিয়ামনির চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হিয়ামনির পাশে দাঁড়ান। মানবিকতার হাত বাড়িয়ে দিন।