বন্ধ করুন
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, তীব্র প্রতিবাদ নিসচার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, তীব্র প্রতিবাদ নিসচার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, তীব্র প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, তীব্র প্রতিবাদ নিসচার
Featured Image

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মিথ্যা ও বিভ্রান্তিকর এই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তার হাতে গড়া সংগঠন নিরাপদ সড়ক চাই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিসচার পক্ষ থেকে মহাসচিব লিটন এরশাদ বলেন, সবার আগে সংবাদ দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। তিনি বলেন, মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে কোনও ধরনের অনুমাননির্ভর বা যাচাইহীন তথ্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে ইলিয়াস কাঞ্চনের পরিবার জানিয়েছে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন। বুধবার লন্ডন সময় সন্ধ্যায় তার সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে। ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন এবং গত ১২ আগস্ট চিকিৎসার জন্য ফের লন্ডনে যান তিনি।