বন্ধ করুন
প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থানে নবলোকের উদ্যোগ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থানে নবলোকের উদ্যোগ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থানে নবলোকের উদ্যোগ
প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থানে নবলোকের উদ্যোগ
Featured Image

প্রান্তিক তরুণ ও ছোট উদ্যোক্তাদের কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধিতে ‘RAISE’ প্রকল্পের মাধ্যমে বিশেষ উদ্যোগ নিয়েছে নবলোক পরিষদ। ১৯৮৬ সাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

বিশ্বব্যাংক এবং পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ৫ বছর মেয়াদি এই প্রকল্পটি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহ জেলায় বাস্তবায়িত হচ্ছে। শ্রমবাজারে প্রবেশকারী অদক্ষ তরুণদের স্বল্প মজুরির চক্র থেকে বের করে তথ্যপ্রযুক্তিনির্ভর মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় নবলোক পরিষদ ৫টি জেলায় এক হাজার ২৬৯ জন তরুণ ও ছোট উদ্যোক্তার সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করেছে। ৯৮৫ জন শিক্ষানবিশকে ২৩২ জন ওস্তাদের মাধ্যমে কারিগরি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ দিয়ে টেকসই কর্মে সম্পৃক্ত করা হয়েছে এবং ১৭৭ জনকে এনএসডিএ-র আরপিএল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ৪৫০ জন ছোট উদ্যোক্তাকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন ছাড়াও ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দলিত, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং অর্থায়নের ক্ষেত্রে এই প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে।