বন্ধ করুন
খাদ্যজনিত রোগ রোধে এফওপিএল চালুর তাগিদ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


খাদ্যজনিত রোগ রোধে এফওপিএল চালুর তাগিদ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
খাদ্যজনিত রোগ রোধে এফওপিএল চালুর তাগিদ
খাদ্যজনিত রোগ রোধে এফওপিএল চালুর তাগিদ
Featured Image

শিশু-কিশোর ও তরুণদের মধ্যে অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার খাওয়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বি গ্রহণের মাধ্যমে খাদ্যজনিত অসংক্রামক রোগ বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় প্যাকেটের সামনের অংশে স্পষ্ট সতর্কবার্তা বা এফওপিএল চালুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক কর্মশালায় বক্তারা এই তাগিদ জানান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় প্রজ্ঞা এই দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ২৬ জন সাংবাদিক এতে অংশ নেন।

বক্তারা জানান, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগে দেশের ৭১ শতাংশ মানুষের মৃত্যু হয়। বর্তমানে প্যাকেটের পেছনে ছোট অক্ষরে লেখা জটিল পুষ্টি তথ্য ভোক্তাদের পক্ষে বোঝা কঠিন। এফওপিএল চালু হলে খাবারে অতিরিক্ত লবণ, চিনি বা চর্বি আছে কি না তা সহজে বোঝা যাবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানান, খসড়া প্রবিধানমালাটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। ব্র্যাকের আবু আহমেদ শামীম একে বিজ্ঞানসম্মত উপায় বলে অভিহিত করেন। জিএইচএআই-এর মুহাম্মাদ রূহুল কুদ্দুস ও চ্যানেল ২৪-এর জহিরুল আলম প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেন।