বন্ধ করুন
প্রধানমন্ত্রীর পরিবারের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা: রিমান্ডে কাকন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর পরিবারের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা: রিমান্ডে কাকন

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
প্রধানমন্ত্রীর পরিবারের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা: রিমান্ডে কাকন
প্রধানমন্ত্রীর পরিবারের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা: রিমান্ডে কাকন
Featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তাঁর দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের মামলায় গ্রেফতার কাকন রানার (৩৫) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. বিপুল হোসেন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতার কাকন রানা প্রাথমিকভাবে ভুয়া আইডি তৈরির কথা স্বীকার করেছেন। তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে পরিচালিত একাধিক ভুয়া পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে। অপরাধের উদ্দেশ্য ও চক্রের অন্যদের শনাক্তে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এজাহারের তথ্য অনুযায়ী, একটি চক্র এসব ভুয়া প্রোফাইল থেকে বিভিন্ন ব্যক্তিকে বার্তা পাঠিয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে ব্ল্যাকমেইলিং ও প্রতারণা করে আসছিল। এ ঘটনায় রোববার খিলক্ষেত থেকে কাকন রানাকে গ্রেফতারের পর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়।