গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা থেকে লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।