বন্ধ করুন
বিটিআরসির মনিটরিং স্টেশনে মিলবে চার ধরনের নতুন সেবা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বিটিআরসির মনিটরিং স্টেশনে মিলবে চার ধরনের নতুন সেবা

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ প্রিন্ট:
বিটিআরসির মনিটরিং স্টেশনে মিলবে চার ধরনের নতুন সেবা
বিটিআরসির মনিটরিং স্টেশনে মিলবে চার ধরনের নতুন সেবা
Featured Image

তরঙ্গ মনিটরিংয়ের পাশাপাশি দেশের ছয়টি স্পেকট্রাম মনিটরিং স্টেশন থেকে টেলিযোগাযোগসংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিকম শাখা থেকে সম্প্রতি বিটিআরসিতে পাঠানো এক চিঠিতে এই অনুমোদনের কথা জানানো হয়েছে।

অনুমোদিত কার্যক্রমের মধ্যে রয়েছে ওয়ান স্টপ সার্ভিস, সাধারণ ডকুমেন্ট গ্রহণ, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং নতুন উদ্যোক্তাদের তথ্য সহায়তা। চিঠিতে বলা হয়েছে, নতুন জনবল নিয়োগ বা অতিরিক্ত ব্যয় না করে বিদ্যমান জনবল ও বাজেটের মাধ্যমেই এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।

ওয়ান স্টপ সার্ভিস ও উদ্যোক্তাদের তথ্য দেওয়ার মতো সেবাগুলো গ্রাহকেরা যাতে ঘরে বসেই অনলাইনে নিতে পারেন, সে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যমান অবকাঠামো ও জনবলকে কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতের সেবাকে আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিটিআরসি থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।