বন্ধ করুন
সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু।
সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু।
Featured Image

সাভার পৌর এলাকায় একটি বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে সবুরা বেগম (৪২) নামের এক নারী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লার সুব্রত সাহার ৮তলা ভবনের ৭ তলা থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে কাজ করে আসছিলেন।

ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, রোববার ছুটির দিন থাকায় অন্য কোনো শ্রমিক কাজে যাননি। তবে সবুরা বেগম ওই ভবনে বাড়িওয়ালার নিজস্ব কিছু কাজ করার কারণে সকালে কাজে এসেছিলেন। সন্ধ্যার দিকে ভবনটির ৭ তলার লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহতের স্বামী রফিক হোসেন বলেন, প্রতিদিনের মতো আজও সকালে আমার স্ত্রী ওই বাড়িতে কাজ করতে যায়। দুপুরে বাসায় এসে খাবার খেয়ে আবার কাজে ফিরে যায়। পরে সন্ধ্যায় অন্য এক শ্রমিক ফোন করে জানায় যে, সে লিফটের ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে মারা গেছে।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনে লিফট বসানোর জন্য নির্দিষ্ট কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছিল। অসাবধানতাবশত বা অন্য কোনো কারণে সেই ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিষয়টি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।