বন্ধ করুন
আইসিটির তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তা নিয়োগ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আইসিটির তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তা নিয়োগ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ প্রিন্ট:
আইসিটির তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তা নিয়োগ
আইসিটির তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তা নিয়োগ
Featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর ও তদন্তকারী কর্মকর্তা পদে দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরীকে কো-অর্ডিনেটর এবং মো. আলমগীরকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁদের এই নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তাঁদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।