বন্ধ করুন
১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেফতার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেফতার

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ প্রিন্ট:
১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেফতার
১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেফতার
Featured Image

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২২ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের হরিতলা গ্রামের নিজ বাড়ি থেকে সানু মিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে সানু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এজাহারে উল্লেখিত অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।