ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগিরহাট মকরামপুর দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী নাগিরহাট গ্রামের আইয়ুব মোল্লার ছেলে জিহাদ মোল্লার বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে অত্র উপজেলার নৌপাড়া গ্রামের এক ছাত্রীর মা মাদ্রাসা সুপারের নিকট অভিযোগ দায়ের করেছে। শুধু একজন ছাত্রী নয় আরো নাজিরহাট গ্রামের আরো দুইজন ক্লাস সিক্স পড়ুয়া ছাত্রীকে যৌন নিপীড়ন করেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষাপটে অত্র গ্রামের দুইজন সমাজপতি শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপযুক্ত শাস্তির দাবিতে অভিযোগ করেছে।
এই ঘটনা প্রসঙ্গে উক্ত পিয়নের বাড়িতে গেলে তার কোন খোঁজ পাওয়া যায় না। নাম্বার সংগ্রহ করে তাকে ফোন করলে মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। ইতিমধ্যে জানা গেছে যে নৌপাড়া গ্রামের যে ছাত্রীর মা মাদ্রাসা সুপার বরাবর অভিযোগ করেছে তাকে কয়েকজন সমাজপতি অর্থ লেনদেনের মাধ্যমে ঘটনা ঘামাচাপা দেয়ার চেষ্টা করছে।
ঘটনা প্রসঙ্গে জানার জন্য অত্র মাদ্রাসার সুপার আব্দুল আজিজের নিকট বারবার ফোন করলেও উনি ফোন রিসিভ করেননি। যার কারনে উনার কাছে কিছু জানা সম্ভব হয়নি। তবে জানা গেছে যে উক্ত সুপার পূর্ব থেকেই মাদ্রাসার জমি লিজের টাকার আর্থিক দুর্নীতির সাথে জড়িত।
উক্ত ঘটনা প্রসঙ্গে শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইলে কথা বললে সে বলে যে সে একটি অভিযোগ পেয়েছে যেটা মাদ্রাসা সুপারের কাছে একজন অভিযোগ জমা দিয়েছে। সে আরো জানান উক্ত মাদ্রাসার পিয়নকে এই ঘটনা নিয়ে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। আরো অধিক তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।