বন্ধ করুন
সাভারে বিএনপি নেতা নজরুলের উদ্যোগে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভারে বিএনপি নেতা নজরুলের উদ্যোগে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে বিএনপি নেতা নজরুলের উদ্যোগে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ।
সাভারে বিএনপি নেতা নজরুলের উদ্যোগে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ।
Featured Image

মাদককে না বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার দুপুরে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাজাসন ও ঘাসমহলসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী নজরুল ইসলাম-এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এ র্যালী ও সমাবেশ আয়োজন করা হয়।

​সচেতনতামূলক র্যালীটি রাজাসন ও ঘাসমহল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত হাজার হাজার এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদকমুক্ত সমাজ গঠনে সাবেক এই বিএনপি নেতার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

​সমাবেশে এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।