বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে কারিনার স্ফিত পেট দৃশ্যমান হওয়ায় নেটিজেনদের ধারণা তিনি তৃতীয়বারের মতো মা হতে চলেছেন। বৃষ্টিভেজা দিনে গাড়িতে ওঠার সময় ছাতা দিয়ে তাকে আড়াল করার ঘটনা এই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।
তবে এই গুঞ্জনের বিষয়ে কারিনা কাপুর খান কিংবা সাইফ আলী খানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সিটির সঙ্গে আলাপকালে কারিনার এক ঘনিষ্ট ব্যক্তি এই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে খবরটি সত্য নয়।
উল্লেখ্য, ২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিনা। এই দম্পতির ঘরে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান নামে দুই পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০২১ সালে দ্বিতীয় সন্তানের জন্মের পর ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা আর সন্তান না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।