বন্ধ করুন
আশুলিয়ায় তা’লীমুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় তা’লীমুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
আশুলিয়ায় তা’লীমুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান
আশুলিয়ায় তা’লীমুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান
Featured Image

ঢাকার সাভারের আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের আয়নাল মার্কেট এলাকায় অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

সিনিয়র সার্জন ডা. মো. এনামুল হক নিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন। মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী মো. খাইরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম জিহাদী।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. ইসরাফিল হোসেন বলেন, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের আর্থিক সংকটসহ যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন। তিনি আরও উল্লেখ করেন, “আমি নিজেও একটি মাদরাসা পরিচালনা করে আসছি। সেখানে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।”

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।