বন্ধ করুন
রাষ্ট্রপতির শপথ: শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির শপথ: শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
রাষ্ট্রপতির শপথ: শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
রাষ্ট্রপতির শপথ: শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
Featured Image

আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। অতিথিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২১ আগস্ট বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন চলাচলে এই নির্দেশনা কার্যকর থাকবে।

ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই ট্রাফিক নির্দেশনা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে পুলিশ।

নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না এবং বাসগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।

সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি। নগরবাসীকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।