বন্ধ করুন
হবিগঞ্জে সিনিয়র-জুনিয়র বিরোধে উত্তপ্ত মেডিকেল কলেজের হোস্টেল, আহত ১৫
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে সিনিয়র-জুনিয়র বিরোধে উত্তপ্ত মেডিকেল কলেজের হোস্টেল, আহত ১৫

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জে সিনিয়র-জুনিয়র বিরোধে উত্তপ্ত মেডিকেল কলেজের হোস্টেল, আহত ১৫
হবিগঞ্জে সিনিয়র-জুনিয়র বিরোধে উত্তপ্ত মেডিকেল কলেজের হোস্টেল, আহত ১৫
Featured Image

হবিগঞ্জের মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎‎বুধবার (১৯ আগস্ট) রাতে হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত মেডিকেল কলেজের হোস্টেলে এ ঘটনা ঘটে।

‎‎শিক্ষার্থীদের ভাষ্য, হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় লোহার রড ও স্টাম্প ব্যবহার করা হয় বলে শিক্ষার্থীরা জানান।

‎‎সংঘর্ষে আহতদের মধ্যে তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমির নাম জানা গেছে। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎ঘটনার পর হোস্টেলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।

‎‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।