বন্ধ করুন
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত
Featured Image

গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন শূন্য পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ২০ আগস্ট (বৃহস্পতিবার) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪ (চৌষট্টি) জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ (দুই) জন-সর্বমোট ৬৬ (ছেষট্টি)টি পদে জনবল নিয়োগের কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২১ আগস্ট  (শুক্রবার) ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থগিত হওয়া লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।

তবে পরীক্ষার আগের দিন আকস্মিকভাবে স্থগিত হওয়ার সিদ্ধান্ত পরীক্ষার্থীদের চরম  বিপাকে ফেলেছে বেশ কয়েকজন পরীক্ষার্থী জানিয়েছেন।