বন্ধ করুন
সাভারে ভবনে ঢুকে হামলা ও ৫০ হাজার টাকা ছিনতাই: থানায় অভিযোগ।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সাভারে ভবনে ঢুকে হামলা ও ৫০ হাজার টাকা ছিনতাই: থানায় অভিযোগ।


মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে ভবনে ঢুকে হামলা ও ৫০ হাজার টাকা ছিনতাই: থানায় অভিযোগ।
সাভারে ভবনে ঢুকে হামলা ও ৫০ হাজার টাকা ছিনতাই: থানায় অভিযোগ।
Featured Image

সাভারের মজিদপুর এলাকায় একটি ১০ তলা ভবনে অনধিকার প্রবেশ করে নিরাপত্তারক্ষী ও এক দর্শনার্থীকে বেধড়ক মারধর এবং নগদ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

​আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে সাভারের মজিদপুর এলাকার সি-৪৯/৩ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা ও বিচারের দাবিতে ভবনের মালিক মোঃ সিফাত হোসেন (৩৮) বাদী হয়ে মোঃ মোবারক হোসেন (৪৮) নামের এক ব্যক্তি ও তার অজ্ঞাতনামা ৫/৬ জন সহযোগীর বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মোবারক হোসেন মজিদপুর এলাকার আওয়ামী লীগের নিষ্ঠাবান কর্মী শ্রমিক লীগের নেতা এবং মৃত আব্দুর রাজ্জাকের ছোট ভাই বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোবারক হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন এবং ভবনের নারী বাসিন্দাদের উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে ১ নম্বর বিবাদী মোবারক হোসেন জোরপূর্বক ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মোবারক তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর করেন। এ সময় এক দর্শনার্থী বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়।

​পরবর্তীতে নিরাপত্তারক্ষীর কাছে থাকা বাসা ভাড়ার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা চম্পট দেয়। পরে বাড়ির মালিক বিষয়টি জানতে চাইলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

​ভুক্তভোগী সিফাত হোসেন জানান, হামলা ও মারধরের পুরো ঘটনাটি ভবনের সিসিটিভি (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়েছে। বর্তমানে পরিবার ও বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন তিনি।

​এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।