বন্ধ করুন
‎হবিগঞ্জে জান্নাতুল ফেরদৌস জেমির উচ্চশিক্ষার স্বপ্নপূরণ, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি ‎
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


‎হবিগঞ্জে জান্নাতুল ফেরদৌস জেমির উচ্চশিক্ষার স্বপ্নপূরণ, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি ‎


 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ প্রিন্ট:
‎হবিগঞ্জে জান্নাতুল ফেরদৌস জেমির উচ্চশিক্ষার স্বপ্নপূরণ, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি  ‎
‎হবিগঞ্জে জান্নাতুল ফেরদৌস জেমির উচ্চশিক্ষার স্বপ্নপূরণ, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি ‎
Featured Image

‎হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস জেমি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনার জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৩ লাখ টাকা। চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় প্রতিবছর ১৫ হাজার মার্কিন ডলার পাবেন তিনি।

‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি দেওয়ার বিষয়টি জানান।

‎জেমি শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৫ সালে তিনি ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। প্রোগ্রামটি শেষ করার পর শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনার সুযোগ পান তিনি।

‎‎জেমির পরিবার সূত্রে জানা যায়, তাঁর বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং ক্ষুদ্র ব্যবসায়ী। পারিবারিক নানা সীমাবদ্ধতার মধ্যেও জেমি পড়াশোনা চালিয়ে আসছেন। কলেজ কর্তৃপক্ষও তাঁর পড়াশোনায় সহযোগিতা করেছে।

‎জেমি বলেন, বৃত্তি পাওয়ার খবরটি প্রথমে তাঁর বিশ্বাস হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠি বারবার পড়ে বিষয়টি নিশ্চিত হন। এখন তিনি উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তাঁর মতো অন্য শিক্ষার্থীরাও যেন এ ধরনের সুযোগ পায়, সে প্রত্যাশার কথাও জানান তিনি।

‎‎জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জেমির এই অর্জন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। তাঁর মতে, প্রতিকূলতার মধ্যেও চেষ্টা ও অধ্যবসায় থাকলে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে।

‎‎জেমির বৃত্তির মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে তাঁর চার বছরের উচ্চশিক্ষার ব্যয়ভার থেকে নির্ধারিত অর্থ বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় বহন করা হবে।