বন্ধ করুন
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২৭ হাজার ৫৮০টি আইনি পরামর্শ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২৭ হাজার ৫৮০টি আইনি পরামর্শ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২৭ হাজার ৫৮০টি আইনি পরামর্শ
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২৭ হাজার ৫৮০টি আইনি পরামর্শ
Featured Image

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ৫৮০টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সামগ্রিক কার্যক্রমের এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট ৩১ হাজার ৩৭ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।

এছাড়া সংস্থাটির মাধ্যমে সরাসরি ৩ হাজার ৪৫৭টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ২ হাজার ৩৬৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।