বন্ধ করুন
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ প্রিন্ট:
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (মুতি) মারা গেছেন। মঙ্গলবার তাঁর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

দাফনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের পক্ষ থেকে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা দুলাল মিত্রের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে সশস্ত্র সালাম জানায়। বিউগলে করুণ সুর বাজানো হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আব্দুর রশিদ অংশ নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

জানাজা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।