বন্ধ করুন
শ্রমিকদের ২২ হাজারেরও বেশি আইনি পরামর্শ সেবা প্রদান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শ্রমিকদের ২২ হাজারেরও বেশি আইনি পরামর্শ সেবা প্রদান

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ প্রিন্ট:
শ্রমিকদের ২২ হাজারেরও বেশি আইনি পরামর্শ সেবা প্রদান
শ্রমিকদের ২২ হাজারেরও বেশি আইনি পরামর্শ সেবা প্রদান
Featured Image

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে শ্রমিকদের ২২ হাজার ৩২৭ টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত আইনি সহায়তা কার্যক্রমের এই চিত্র তুলে ধরা হয়।

এই দুই সেলের মাধ্যমে শ্রমিকদের জন্য মোট ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এছাড়া শ্রমিকদের ৪ হাজার ৭০৮ টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে এবং সবমিলিয়ে ৩০ হাজার ৪০৪ জন শ্রমিক এই সহায়তা পেয়েছেন।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই সেবা চালু হলেও পরবর্তীতে সুপ্রিম কোর্ট ও কারাগারগুলোতেও তা সম্প্রসারণ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া মোট উপকারভোগীর সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে দেশের ৬৪ টি জেলা লিগ্যাল এইড অফিস এবং টোল ফ্রি ১৬৬৯৯ হেল্পলাইনের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য এই কার্যক্রম পরিচালনা করছে।