বন্ধ করুন
এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর, সিদ্ধান্ত মন্ত্রিসভার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর, সিদ্ধান্ত মন্ত্রিসভার


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ প্রিন্ট:
এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর, সিদ্ধান্ত মন্ত্রিসভার
এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর, সিদ্ধান্ত মন্ত্রিসভার
Featured Image

বাংলাদেশের মন্ত্রিসভা দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর অর্থাৎ এপ্রিল থেকে মার্চ অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু হবে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। বর্তমান নিয়মে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়ে থাকে।

মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমে পাঠানো প্রেস ব্রিফে নতুন এই পরিবর্তনের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় কাজ দীর্ঘায়িত হয়। এর ফলে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এপ্রিল থেকে মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই সকল অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। সেই লক্ষ্য সামনে রেখেই আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা রূপান্তরকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। এই ট্রানজিশনাল অর্থবছরে মাত্র ৯ মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে অর্থবছর শেষ করা হবে এবং পরবর্তীতে নতুন নিয়ম কার্যকর হবে।