বন্ধ করুন
হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল কর্মকর্তাদের জন্য নির্মিত ‘ডালিয়া’ নামের পরিত্যক্ত ভবন পরিষ্কার করার সময় মরদেহটি দেখতে পান সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জানান, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। অধিকাংশ দরজা-জানালাও ভাঙা অবস্থায় রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সময় আনসার সদস্যরা ভবনের ভেতরে মরদেহটি দেখতে পান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় এক মাস আগের। 

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।