বন্ধ করুন
বিশ্ববিদ্যালয়ে এআই ও গবেষণায় জোর দেওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বিশ্ববিদ্যালয়ে এআই ও গবেষণায় জোর দেওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ প্রিন্ট:
বিশ্ববিদ্যালয়ে এআই ও গবেষণায় জোর দেওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
বিশ্ববিদ্যালয়ে এআই ও গবেষণায় জোর দেওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
Featured Image

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে টিভিইটির ওপর গুরুত্ব দিতে হবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস (সাইমন্ডস কুয়াকোয়ারেল্লি) বাংলাদেশ ফোরামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বৈশ্বিক মানদণ্ডে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা’ প্রতিপাদ্যে আয়োজিত এই কনফারেন্সে দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, বৈশ্বিক কিউএস রেটিংয়ে নিজেদের অবস্থান উন্নত করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে। পাশাপাশি তিনি উচ্চশিক্ষায় ‘ক্রস-বর্ডার এডুকেশন’ বা আন্তঃসীমান্ত শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন ও কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।