সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাভার পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) বাদ আসর বিকেল ৫টায় নামা বাজারস্থ সাভার আলিম (ফাজিল) মাদ্রাসা প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ মিল্টনের সভাপতিত্বে এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সোলাইমান ফকির সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।